২৫ জুন, ২০২২ ০১:০৭ পিএম

পদ্মা সেতুর উদ্বোধনে বিএসএমএমইউতে আনন্দ র‌্যালি

পদ্মা সেতুর উদ্বোধনে বিএসএমএমইউতে আনন্দ র‌্যালি
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ হংকং, সিঙ্গাপুরের চাইতেও উন্নত হবে।’

মেডিভয়েস রিপোর্ট: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালি বের করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

আজ শনিবার (২৫ জুন) সকাল ৭টায় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এর আগে ডা. মো. শারফুদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানরা বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পাসে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ফেইজবুক পেইজে সরসারি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সাজ সাজ আমেজ বিরাজ করছে।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সকল ষড়যন্ত্র উপেক্ষা করে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে বারবার ক্ষমতায় আসতে পারেন, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ হংকং, সিঙ্গাপুরের চাইতেও উন্নত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডিন অধ্যাপক ডা. দেবব্রত, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক