০৮ জুন, ২০২২ ০৭:২৫ পিএম

কর্মস্থলে যাওয়ার পথে রাজশাহীতে গুরুতর আহত দুই চিকিৎসক

কর্মস্থলে যাওয়ার পথে রাজশাহীতে গুরুতর আহত দুই চিকিৎসক
ডা. ইমরান হোসেনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারের চিকিৎসাধীন রয়েছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক। বর্তমানে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৮ জুন) সকালে দুর্গাপুরের পালি বাজারে এ দুর্ঘটনার শিকার হন তারা।

আহতরা হলেন, উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন (মালিথা) ও ঊষা সরকার। ডা. ইমরান হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, বুধবার সিএনজি গাড়ি যোগে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। পথে পালি বাজার পার হয়েই একটি মাছ বোঝাই ভটভটি গাড়ি সাথে মুখোমুখি সংঘর্ষের কবলে পড়েন তারা। এ সময় গুরুতর আহত হন দুই চিকিৎসক। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক্স বিভাগের ডা. আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ডা. ইমরান হোসেনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন থিয়েটারের চিকিৎসাধীন রয়েছেন। নিয়ন্ত্রণহীন এই অবৈধ শ্যালো মেশিনচালিত ভটভটি গাড়ির কারণে এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক