০৮ জুন, ২০২২ ০৪:০১ পিএম

হাসপাতালে ভর্তি হায়দার হোসেন 

হাসপাতালে ভর্তি হায়দার হোসেন 
নুসরাত জাহান জানান, মঙ্গলবার রাজধানীর এভাকেয়ার হাসপাতালে হায়দার হোসেনকে ভর্তি করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ডায়াবেটিসজনিত জটিলতার কারণে জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী নুসরাত জাহান। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন ৫৮ বছর বয়সী এ গায়ক।

নুসরাত জাহান জানিয়েছেন, হায়দার হোসেনের ডায়াবেটিসজনিত জটিলতা রয়েছে। মঙ্গলবার সকালে ডায়াবেটিস বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি আছেন। তার ডায়াবেটিস এখন স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও কয়েক দিন এখানে থাকতে হবে তাঁকে।

হায়দার হোসেন বাংলাদেশ বিমান বাহিনীতে একজন প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৯ সাল থেকে তিনি সংগীত পেশার সঙ্গে সম্পৃক্ত। এদেশে জীবনমুখী গান গেয়ে জনপ্রিয়তা অর্জনকারী কণ্ঠশিল্পীদের মধ্যে হায়দার হোসেন অন্যতম। 

তিনি বিখ্যাত সুরকার আলম খানের সঙ্গে প্লেব্যাক গিটার বাজাতেন এবং এরপর পপ সম্রাট আজম খানের সঙ্গে কাজ করতেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক