০৬ জুন, ২০২২ ০৭:৫০ পিএম

সীতাকুণ্ডে বিস্ফোরণের দূষণ ঢাকায় পৌঁছাতে পারে: বিসিএসআইআর

সীতাকুণ্ডে বিস্ফোরণের দূষণ ঢাকায় পৌঁছাতে পারে: বিসিএসআইআর
ড. আফতাব আলী শেখ বলেন, ‘ডিপোতে শুধু হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে এই বিস্ফোরণ হতো না। সেখানে অন্য রাসায়নিক ছিলো এবং সেটার যথাযথ ব্যবস্থাপনা ছিলো না।

মেডিভয়েস রিপোর্ট: সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণের প্রভাব দু’এক দিনের মধ্যে ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ বিজ্ঞান শিল্প ও গবেষণা পরিষদের চেয়ারম্যান (বিসিএসআইআর) ড. আফতাব আলী শেখ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ সোমবার (৬ জুন) বিকেলে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

 ড. আফতাব আলী শেখ বলেন, রাসায়নিক দূষণ এক জায়গায় থেমে থাকে না। এটি দ্রুত ছড়িয়ে পড়ে মানুষের ক্ষতি করে। সীতাকুণ্ডের দূষণও ঢাকা পর্যন্ত পৌঁছাবে।

সীতাকুণ্ডের ডিপোতে একাধিক ক্যামিকেলের অনিয়ন্ত্রিত উপস্থিতি ছিল জানিয়ে তিনি বলেন, ‘ডিপোতে শুধু হাইড্রোজেন পারঅক্সাইড থাকলে এই বিস্ফোরণ হতো না। সেখানে অন্য রাসায়নিক ছিল এবং সেটার যথাযথ ব্যবস্থাপনা ছিল না। ফলে একাধিক রাসায়নিকের মিশ্রণে এ দুর্ঘটনা ঘটেছে, যার প্রভাব আগামী দুই-এক দিনের মধ্যে ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাসের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন সেভ আওয়ার সি’র পরিচালক এস এম আতিকুর রহমান, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) সোলায়মান হায়দার, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী ও বাপার সহ-সভাপতি ফিরোজ আহমেদ প্রমুখ।

এর আগে সেমিনারের মূল বক্তব্যে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বাংলাদেশের বিভিন্ন দূষক ও এর দূষণের পরিমাণ তুলে ধরেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক