০২ জুন, ২০২২ ০৬:৪৩ পিএম
বিএসএমএমইউতে বায়োমেট্রিক হাজিরা চালু
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. তপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদেরকে বায়োমেট্রিক পদ্ধতিতে দৈনন্দিন হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ বৃহস্পতিবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. তপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ বা অফিসে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কনসালট্যান্ট, মেডিকেল অফিসার বা গবেষণা সহকারী, কর্মকর্তা, নার্স, কর্মচারী ও দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদেরকে প্রতিদিন অফিস চলাকালীন সময়ে অর্থাৎ সকাল আটটার মধ্যে আগমন ও বিকাল আড়াইটার দিকে প্রস্থানকালীন সময়ে বায়োমেট্রিক পদ্ধতিতে দৈনন্দিন হাজিরা দেওয়ার জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত