৩০ মে, ২০২২ ০৪:৫৫ পিএম

পরিবার পরিকল্পনার ১১ কর্মচারীর পদোন্নতি 

পরিবার পরিকল্পনার ১১ কর্মচারীর পদোন্নতি 

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানে কর্মরত ১১ কর্মচারীর উচ্চতর গ্রেডে পদোন্নতি দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। 

আজ সোমবার (৩০ মে) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (পার-১) শাখার মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক অফিসে আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

আদেশে বলা হয়েছে, ‘অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (বাস্তবায়ন অনুবিভাগ) ১৫ ডিসেম্বর, ২০১৫ তারিখের চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ৭ এর (১) উপানুচ্ছেদ এর আলোকে পদোন্নতি ব্যতিরেকে একই পদে দশ বছর পূর্তিতে এবং চাকরির রেকর্ড সন্তোষজনক হওয়ায় নিম্নে বর্ণিত ১১ জন কর্মচারীকে ৩ নম্বর কলামে বর্ণিত বর্তমান বেতন স্কেল/গ্রেড হতে ৪ নম্বর কলামে বর্ণিত পরবর্তী উচ্চতর স্কেল/গ্রেড মঞ্জুর করা হলো।’

এতে বলা হয়েছে, ‘পরিচালক (প্রসাশন) অনুমোদনক্রমে ইতোমধ্যে কোনো কর্মচারী বদলি হয়ে থাকলে, বদলিকৃত কর্মস্থল বর্তমান কর্মস্থল হিসেবে গণ্য হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা (খুলনা,রংপুর,চট্টগ্রাম) বিভাগের পরিচালক, মোহাম্মাদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক, পরিবার পরিকল্পনার (ড্রাগস এন্ড স্টোরস) অতিরিক্ত পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চিফ অ্যাকাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসার, সহকারী পরিচালক (ভিডিও) ও উপপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত