বিএসএমএমইউতে বিশ্ব থাইরয়েড দিবসের র্যালি
মেডিভয়েস রিপোর্ট: আজ ২৫ মে, বিশ্ব থাইরয়েড দিবস। হরমোনজনিত এ সমস্যা থেকে মানুষকে সচেতন করার লক্ষ্যে ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
গত কয়েক বছর ধরে বাংলাদেশেও দিবসটি পালন করছে বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় এবারও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এবারের মূল বার্তা হলো ‘রোগী এবং থাইরয়েড সেবা প্রদানকারীদের প্রয়োজন ভালো যোগাযোগ।’
দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) র্যালির আয়োজন করেছে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি।
এ উপলক্ষে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে ‘বৈজ্ঞানিক অধিবেশনের’ এবং ‘গর্ভাবস্থায় থাইরয়েড রোগের চিকিৎসার গাইডলাইন’ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহসহ দেশবরেণ্য খ্যাতিমান চিকিৎসকগণ।
বিশ্বব্যাপী ৭৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। এটি একটি হরমোনজনিত সমস্যা। থাইরয়েড প্রজাপতির ডানার মতো শরীরের একটি গ্রন্থি, যা গলার ষড়যন্ত্রের দুই পাশে থাকে। এ গ্রন্থির রং বাদামি। ঘাড়ের কাছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরিত হরমোন শরীরের মেটাবোলিজমকে নিয়ন্ত্রণ ও শরীরের প্রতিটি কোষকে প্রভাবিত করে। এই হরমোন শরীরের শক্তি, পুষ্টি ও অক্সিজেন উৎপাদন করতে সহায়তা করে। এর ব্যতিক্রম হলেই শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়।
থাইরয়েড সমস্যা হলে হৃদস্পন্দন হ্রাস পায়, ঠাণ্ডায় স্পর্শকাতরতা বাড়ে, হাতে অবশ অবশ অনুভূত হয়ে ঘাড়ের পরিবর্ধন শুরু হয়। এ ছাড়া কোষ্ঠকাঠিন্য, মেয়েদের মাসিকে প্রচুর রক্তপাত হয় এবং চুল ও ত্বকে শুষ্কতা দেখা দেয়। থাইরয়েড গ্ল্যান্ডে সমস্যা হলে মৃদু থেকে তীব্র ব্যথা অনুভূত হয়, ঘাড় নড়াচড়া করলে অথবা কোনো কিছু গিলে খেতে গেলে অস্বস্তি অথবা ব্যথা হয়ে থাকে। সর্দি, হাম অথবা মাম্পসের মতো ভাইরাসজনিত রোগের সময় এ রোগটি দৃশ্যমান হয় বেশি।
-
০৮ মে, ২০২৬
-
২৫ মে, ২০২৪
বিশ্ব থাইরয়েড দিবস আজ
থাইরয়েড সমস্যায় ভুগছেন দেশের ৫ কোটি মানুষ
-
২৫ মে, ২০২৩
-
২৫ মে, ২০২২