১৪ মে, ২০২২ ১০:৪৪ এএম

ভুয়া সার্টিফিকেটে বিএমডিসির রেজিস্ট্রেশন, অতঃপর...

ভুয়া সার্টিফিকেটে বিএমডিসির রেজিস্ট্রেশন, অতঃপর...
ভূয়া সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন গ্রহণ করায় মোহাম্মদ কবির হোসাইন নামে এক প্রতারকের রেজিস্ট্রেশন বাতিল।

মেডিভয়েস রিপোর্ট: ভুয়া সার্টিফিকেট দিয়ে রেজিস্ট্রেশন গ্রহণ করায় মোহাম্মদ কবির হোসাইন নামে এক প্রতারকের রেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সম্প্রতি প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুনামগঞ্জ জেলার ছাতক থানার খুরমা বাজারের কবির হোসাইন ভুয়া সার্টিফিকেট দাখিল করে প্রতারণার মাধ্যমে বিএমডিসির রেজিস্ট্রেশন করেছেন। এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, তাকে দেওয়া রেজিস্ট্রেশন (রেজিস্ট্রেশন নং A-55017, Date-03.05.2011) বাতিল করেছে বিএমডিসি।

বিএমডিসি জানিয়েছে, ‘কবির হোসাইন নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যদি তিনি চিকিৎসা কার্যক্রম চালান, তাহলে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএমডিসি
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক