০৭ মে, ২০২২ ০৭:৫৪ পিএম
মাশরাফির পায়ে ২৭ সেলাই
দুর্ঘটনার পর মাশরাফিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: পা কেটে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ শনিবার (০৭ মে) নিজ বাসায় কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে তার বাম পায়ের পেছনের অংশ অনেক বেশি কেটে যায়।
জানা যায়, দুর্ঘটনার পর মাশরাফিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর পায়ে ২৭টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন পিঠের চোটের সঙ্গে লড়াই করে। একদিন খেলা শেষে বাসায় ফেরার সময় বাইক দুর্ঘটনার শিকারও হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, এই পা ও হাঁটুর ইনজুরির কারণেই বিভিন্ন সময় মাঠ থেকে দূরে থাকতে হয়েছে এই তারকা ক্রিকেটারকে। বিভিন্ন সময় চোটে পড়ে তাঁর দুই হাঁটুতেই অস্ত্রোপচার হয়েছে সাতবার।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত