০৬ মে, ২০২২ ০৯:৩১ এএম

ডিএমসান কুমিল্লার ৪২তম বিসিএসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

ডিএমসান কুমিল্লার ৪২তম বিসিএসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

মেডিভয়েস রিপোর্ট: ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অফ নাঙ্গলকোট (ডিএমসান) কুমিল্লা কর্তৃক ৪২তম বিসিএস (স্বাস্থ্য) সংবর্ধনা, ইন্টার্ন চিকিৎসক অভ্যর্থনা, নবীন বরণ, বহুল প্রতীক্ষিত ম্যাগাজিন "প্যানাসিয়া" এর মোড়ক উন্মোচন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন নাঙ্গলকোটের কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন ভুইঁয়া, সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর মজুমদার (নাক, কান, গলা বিভাগ), ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের কনসালটেন্ট ডা. জানে আলম, নিটোর রেসিডেন্ট ডা. মো. বেলায়েত হোসেন, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. খায়ের সোবহান অনিক, কার্ডিওলজিস্ট ডা. আব্দুর রহিম, সিমেকের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, বিএমএর সেন্ট্রাল কাউন্সিলর ডা. মেহেদী হাসান রয়েল, ডা. ফুয়াদ বিন বাশার, ডা. আলী আহমেদ ওলী ও দেশ-বিদেশে কর্মরত নাঙ্গলকোটের বরেণ্য চিকিৎসকবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ ।

এতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সচিব সারওয়ার আলম ও উপজেলা নির্বাহী অফিসার জনাব লামইয়া সাইফুল।

সংগঠনের সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির উদ্দিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. সাজ্জাদ হোসেন ভূইঞা শাহীন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি ডা. মো. মোশারফ হোসেন মজুমদার এবং সাবেক সাধারণ সম্পাদক ডা. নাজমুল ইসলাম তুষার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক