ডা. তানিয়াকে বাঁচাতে সাহায্যের আবেদন
মেডিভয়েস রিপোর্ট: টিউবারকোলার মেনিংগো এনকেফালাইটিস এ আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের (এমএমসি) সাবেক শিক্ষার্থী ডা. ফারহানা শারমিন তানিয়া বাঁচতে চান। তিনি ছিলেন এমএমসির ৩৮তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এর আগে তিনি ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গত বছর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে শমরিতা হাসপাতালে, পরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তিনি। অর্থনৈতিক সংকট দেখা দিলে ডিএমসিএইচে নিয়ে আসা হয় এই চিকিৎসককে। অর্থের অভাবে চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাঁর পরিবারকে।
এদিকে অর্থের অভাবে যখন তাঁর চিকিৎসা বেগ পেতে হচ্ছে, ঠিক তখনই ডা. তানিয়ার চিকিৎসা নিশ্চিতকল্পে এগিয়ে আসে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট, তার চিকিৎসা ব্যয় বহন করার লক্ষ্যে ২৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ফান্ড কালেকশনের উদ্যোগ নিয়েছে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট নামে চিকিৎসকদের মাঝে সমাদৃত সামাজিক সংগঠনটি ।
সংগঠনটি জানিয়েছে, ‘ডা. তানিয়া দুই সন্তানের মা। যে বয়সে মায়ের সেবা যত্নে তাদের বড় হওয়ার কথা , সে বয়সে তারা হাসপাতালের বেডে তাদের মাকে এসে শুধু এক নজর দেখে যায়। মায়ের নির্বাক মুখ সন্তানের কাছে অনেক বেশি কষ্টের। ডা. তানিয়ার মা নিজ সন্তানের জন্য নিজেই ট্রাস্টের মধ্য দিয়ে সবার সহযোগিতা আর ভালবাসা চেয়েছেন।’
সংগঠনটি আরও জানিয়েছে, ‘একজন চিকিৎসকের গর্ভধারিণী মা যখন নিজ সন্তানের চিকিৎসার জন্য আবেদন করেন,চিকিৎসক পরিবারের একজন সদস্য হিসেবে প্রতিটি চিকিৎসকের দায়বদ্ধতা তখন বহুগুণে বেড়ে যায়। ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট এক মানবিক মেলবন্ধনের নাম। চিকিৎসকদের বিপদের দিনে পাশে থাকার জন্যই ট্রাস্টের শত নিবেদিত প্রাণের শত ত্যাগের মধ্য দিয়ে পথচলা। ডা. তানিয়াকে কতটুকু সুস্থ দেখতে পাবো জানি না, তবে এতটুকু জানি দুইটি ছোট সন্তানের জন্য তাদের মাকে দিনে এক নজর দেখতে পারার আর তানিয়া আপুকে একটু সুস্থ দেখতে পাওয়ার চেষ্টাটুকু তো করতে পারি, দুইটি সন্তানকে অন্তত মায়ের পরশ পাওয়ার সুযোগ করে দিতে পারি।’
সংগঠনটির ফাউন্ডার প্রেসিডেন্ট ডা.মোবারক হোসাইন বলেন, ‘ডা.তানিয়ার এই জীবন যুদ্ধে, তিনি শুধু একা নয়। সবাই এক হয়ে তাঁর এই জীবনযুদ্ধে সাধ্যের সবটুকু দিয়ে লড়ে যাবো। আমাদের দৃঢ় বিশ্বাস, আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত উৎসাহ, অনুপ্রেরণা ও ঐকান্তিক সর্বোচ্চ সহযোগিতা পাবো।’
সহযোগিতা পাঠাবেন:
বিকাশ:
01842500603
01842500604
রকেট:
018425006039
017570003205
নগদ :
01757000320
01521213592
Bank Accounts:
Dutch Bangla Bank Limited
Mahmood Iqbal
Branch Name :Banani
Account No : 103 157 001 9821
Trust Bank Limited
Mobarak Hossain
Branch Name : RWGH
Account No : 0018-0310042352