২৪ এপ্রিল, ২০২২ ০১:২২ পিএম

খাদ্যাভ্যাসে অনিয়মে বাড়ছে অসংক্রামক রোগ: স্বাস্থ্যমন্ত্রী 

খাদ্যাভ্যাসে অনিয়মে বাড়ছে অসংক্রামক রোগ: স্বাস্থ্যমন্ত্রী 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অংক্রামক রোগ ব্যাপক হারে বাড়ছে। এর পেছনে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। ছবি: সাখাওয়াত হোসাইন

মেডিভয়েস রিপোর্ট: জীবন যাপনসহ খাদ্যাভ্যাসে অনিয়মের কারণে অসংক্রামক রোগ ব্যাপক আকারে বাড়ছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ রোববার (২৪ এপ্রিল) সকালে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগ ব্যাপক হারে বাড়ছে। এর পেছনে খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। শরীরে প্রোটিনের জন্য দুধ, মাংস খাওয়া জরুরি। তাতে শরীর পর্যাপ্ত পুষ্টি পায়।

খাবারের পুষ্টিমানের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘শুধু খাবার খেলেই হবে না, পুষ্টিকর খাবারও গ্রহণ করতে হবে। আবার বেশি খেলেও হবে না, পরিমিত আহার গ্রহণ করতে হবে। দেশে একটা শ্রেণি আছে কম খাবার খায়, আবার আরেকটা শ্রেণি বেশি খায়। মনে রাখতে হবে বেশি খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর।’

তিনি সবাইকে করে পর্যাপ্ত পরিমাণে ফল, ডিম, দুধ, মাংস ও মাছ খাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে পচা ও বাসি খাবার গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, এখন করোনা নিয়ন্ত্রণে আছে বলেই অর্থনীতি সচল রয়েছে। দেশে ১৩ কোটির বেশি মানুষ টিকা পেয়েছে। পাশের দেশগুলোর চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে।

বক্তব্যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. এহতেশামুল হক চৌধুরী প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত