অজানা হেপাটাইটিসে আক্রান্ত ইসরায়েলের ১২ শিশু
মেডিভয়েস ডেস্ক: পাঁচ বছরের কম বয়সী ইসরায়েলের ১২ শিশুর মধ্যে অজানা উৎস থেকে তীব্র হেপাটাইটিস ধরা পড়েছে। কারণ অনুসন্ধানে হেপাটাইটিসে আক্রান্ত শিশুদের রিপোর্টগুলো পরীক্ষা করে দেখছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শায়ার জেডেক মেডিকেল সেন্টার ও স্নাইডার চিলড্রেনস মেডিকেল সেন্টারে শারীরিক জটিলতা নিয়ে পরীক্ষা করতে আসা শিশুদের মধ্যে অনেকেরই অজানা উৎস থেকে হেপাটাইটিস (জন্ডিস) শনাক্ত হচ্ছে। তীব্র লিভার প্রদাহে আক্রান্ত শিশুদের সবাই কিছু দিন আগেও সুস্থ ছিল।
জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ছাড়াও চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যেও শিশুদের মধ্যে অজানা কারণে হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। সে সময় দেশটিতে প্রায় ৭৪টি হেপাটাইটিসে আক্রান্ত শিশু শনাক্ত হয়।
অজানা কারণে তীব্র হেপাটাইটিসে আক্রান্ত হওয়া শিশুদের দিকে নজর রাখার পাশাপাশি এ জাতীয় যে কোনো বিষয়ে মন্ত্রণালয়ে রিপোর্ট করার জন্য ইসরায়েলের চিকিৎসকদের চিঠি পাঠিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে আলবামা রাজ্যটিতে ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৯ জন তীব্র হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত শিশুরা লিভারের নানা জটিলতায় ভুগছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের স্বাস্থ্য বিভাগ।
রাজ্যেটির জনস্বাস্থ্য বিভাগের মতে, বিশ্লেষণে এই হেপাটাইটিসের সাথে অ্যাডিনোভাইরাস -৪১- এর সম্ভাব্য যোগসূত্র প্রকাশ করা হয়েছে। তবে এর আগে কোনো শিশুরই অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থা সমস্যা্ ছিল না। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা আরও বলেছে যে, অ্যাডিনোভাইরাস একটি সম্ভাব্য কারণ অনুসন্ধান করা হচ্ছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলছে, অ্যাডিনোভাইরাসকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করে হেপাটাইটিসের উৎপত্তি অনুসন্ধান করছে তারাও। তবে অজানা এই হেপাটাইটিস সংক্রমণের সঙ্গে করোনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে, ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)। খাবার, পানীয় ও ব্যক্তিগত কোনো অভ্যাসের সঙ্গেও এর সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি। এ ছাড়া এর সম্ভাব্য কারণ হিসেবে হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ইকেও বাদ দেয়া হয়েছে।
যুক্তরাজ্যে অজানা কারণে হেপাটাইটিসে আক্রান্তের প্রাদুর্ভাবের পর তা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেনসহ অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে।
ইউরোপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় বিবৃতিতে বলেছে, এই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং এর বৃদ্ধি প্রত্যাশিত নয়।
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’