১৬ চিকিৎসকের শিক্ষাছুটি মঞ্জুর
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৬ চিকিৎসকের উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষাছুটি মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘নিম্নবর্ণিত চিকিৎসকরা তাদের নামের পাশে বর্ণিত কোর্সে ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’
এতে আরও বলা হয়, ‘উক্ত সময়ের জন্য তাঁদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে নিয়োগ করা হলো। এই সময়ের জন্য উক্ত চিকিৎসকদের স্বাস্থ্য অধিদপ্তর হতে বিধি মোতাবেক বেতন ভাতাদি (প্রযোজ্য ক্ষেত্রে) গ্রহণ করবেন।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রীর একান্ত সচিব, যুগ্ন সচিব, সংশ্লিষ্ট রেজিস্ট্রার/অধ্যক্ষ/সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।