১৮ এপ্রিল, ২০২২ ০২:১১ পিএম

রামেবি অধিভুক্ত বেসরকারি মেডিকেলের ভর্তি প্রক্রিয়া কিছুদিনের মধ্যে শুরু

রামেবি অধিভুক্ত বেসরকারি মেডিকেলের ভর্তি প্রক্রিয়া কিছুদিনের মধ্যে শুরু
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার কর্তৃক অনুমোদিত নয় এবং রামেবি’র অধিভুক্ত নয় এমন কোন প্রতিষ্ঠানে কেউ ভর্তি হলে তার দায়-দায়িত্ব কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিট, নার্সিং কলেজ, ইউনানি মেডিকেল কলেজ ও হেলথ ইনস্টিটিউট সমূহে এমবিবিএস, বিডিএস, বিএসসি ইন নার্সিং ও হেলথ ইনস্টিটিউট সমূহে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কিছুদিনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সরকারের ঘোষিত সময়ে শুরু হবে।

শনিবার (১৬ এপ্রিল) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা. আনোয়ারুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘এমবিবিএস,বিডিএস,বিএসসি ইন নার্সিং ও হেলথ ইনস্টিটিউট সমূহে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি মেডিকেল কলেজসমূহে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। কিছুদিনের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিট, নার্সিং কলেজ, ইউনানি মেডিকেল কলেজ ও হেলথ ইনস্টিটিউট সমূহে ভর্তি প্রক্রিয়া সরকার কর্তৃক ঘোষিত সময়ে শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক অনুমোদিত ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) এর অধিভুক্ত বেসরকারি মেডিকেল কলেজ সমূহের নামের তালিকা নিয়ে দেওয়া হলো।’

বেসরকারি মেডিকেল কলেজের নাম সমূহ

১. নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। 
২. খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ।
৩. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী। 
৪. বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহী।
৫. টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া।
৬. রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর।
৭. প্রাইম মেডিকেল কলেজ, রংপুর।

এতে আরও বলা হয়েছে, ‘রামেবি'র ওয়েবসাইট www.riu.edu.bd ভিজিট করে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিট, নার্সিং কলেজ, ইউনানি মেডিকেল কলেজ এবং হেলথ ইনস্টিটিউট সরকার কর্তৃক অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া সাপেক্ষে ভর্তি হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হলো।’

সরকার কর্তৃক অনুমোদিত নয় এবং রামেবি’র অধিভুক্ত নয় এমন কোন প্রতিষ্ঠানে কেউ ভর্তি হলে তার দায়-দায়িত্ব কোনো ক্রমেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করিবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক