১৭ এপ্রিল, ২০২২ ১১:৩৮ পিএম

ইউরোলজি সোসাইটির প্রেসিডেন্ট হলেন অধ্যাপক ডা. খুরশিদ আলম 

ইউরোলজি সোসাইটির প্রেসিডেন্ট হলেন অধ্যাপক ডা. খুরশিদ আলম 
অধ্যাপক ডা. এ কে এম খুরশিদ আলম

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ইউরোলজি সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডা. এ কে এম খুরশিদ আলম। আজ রোববার (১৭ এপ্রিল) সদস্যদের প্রত্যক্ষ ভোটে সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও কিডনি ফাউন্ডেশনসহ দেশ-বিদেশে সহস্রাধিক সফল কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার এই কৃতি সন্তান।

হাজারো গরিব ও অসহায় মানুষের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন নিভৃতচারী এ চিকিৎসক। তবে প্রচারবিমুখ হওয়ার তাঁর বিশাল অর্জন রয়ে গেছে দৃষ্টির আড়ালে।

শিক্ষা, চিকিৎসা ও গবেষণার সকল ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন দেশে কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারির অন্যতম এ পথিকৃৎ।

ডা. এ কে এম খুরশিদ আলম রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সলিমুল্লাহ মেডিকেলের ১০ম ব্যাচের শিক্ষার্থী। 

বর্ণাঢ্য ও বিস্তৃত কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি বিএসএমএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত