চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের ইফতার
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের (সিমোশ) প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নগরীর মুরাদপুরে অবস্থিত জামান এক্সক্লুসিভ হোটেলে শিক্ষার্থীদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেডিকেলের ১ম থেকে ১৬তম ব্যাচ পর্যন্ত প্রায় দুই’শ এর অধিক বর্তমান-প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন।
সিমোশের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. শহিদুল আলম ও ইন্টার্ন চিকিৎসক ডা. সাইদ বিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১৬তম ব্যাচের ছাত্র তাহসিন।
ইফতার মাহফিলে বক্তব্য প্রদান করেন ডা. শওকত আজাদ (১ম), ডা. শান্তনু মহাজন (১ম), ডা. শেইখুল আলম (১ম),ডা. সাইফুদ্দিন আজাদ (১ম),ডা. রাসিফ মুনতাসির (৩য়), ডা. মিনহাজ উদ্দিন (৩য়), ডা. মিনহাজ মাহমুদ (৩য়), ডা. আবদুর রহমান (৪র্থ), ডা. তৌফিক হোসেন(৬ষ্ঠ), ডা. নাফিজ ইমতিয়াজ (৬ষ্ঠ), ডা. সাফকাতুল মিরাজ (৭ম), ডা. সাজ্জাদ হোসেন (৭ম), ডা. ইকতিদার হক (৯ম), ডা. শহিদুল আলম (১০ম) এবং ১১তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ডা. তাশদীদ নূর ও ডা. মাইনুদ্দিন হাসান।
উপস্থিত সিনিয়র ছাত্ররা জুনিয়রদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। সিনিয়র-জুনিয়র মেলবন্ধন দৃঢ় এবং পারষ্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের সংকল্প ব্যাক্ত করেন।