১২ এপ্রিল, ২০২২ ০৫:১৩ পিএম

ক্যান্সার প্রতিরোধী রঙিন ফুলকপি চাষে নেত্রকোনায় কৃষকের সাফল্য

ক্যান্সার প্রতিরোধী রঙিন ফুলকপি চাষে নেত্রকোনায় কৃষকের সাফল্য
রঙিন ফুলকপি বিভিন্ন ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। ছবি: সংগৃহীত

সালাহউদ্দীন কাদের: নতুন এক জাতের ফুলকপি উৎপাদন করে বেশ সাড়া ফেলছেন নেত্রকোনার কৃষক ‘বাবু সন্তোষ বিশ্বাস’। দেখতে বেগুনি ও হলুদ রঙের এ ফুলকপি নজর কেড়েছে অনেকের।

কীটনাশকমুক্ত রঙিন নতুন জাতের ফুলকপি বাজারজাত করে বেশ লাভবান হয়েছেন তিনি। তার সাফল্যে প্রতিবেশী কৃষকদের মাঝেও বেশ সাড়া জেগেছে। চলতি বছরের জানুয়ারিতে নেত্রকোনার বারহাট্টায় রঙিন এ ফুলকপির চাষাবাদ করা হয়।

ক্যান্সার প্রতিরোধে সবজিটি কাজ করবে বলে জানিয়েছেন, বারহট্টা উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান।

বাবু সন্তোষ বিশ্বাস মেডিভয়েসকে বলেন, ময়মনসিংহ এক কৃষি সংস্থার পক্ষ থেকে জামালপুরে সফরে যাওয়ার পর এই ফুলকপির সন্ধান পান তিনি। মূলত সেখান থেকে চারা নিয়ে আসা হয়।

সাধারণ ফুলকপির তুলনায় নতুন জাতের এ ফুলকপি লাভজনক জানিয়ে তিনি বলেন, এবার পাঁচ শতক জমিতে প্রায় ২৫০টি ফুলকপির চারা লাগানো হয়েছিল। মাত্র দুই মাসে ফসল ঘরে উঠেছে। এতে প্রায় ২০ হাজার টাকা আয় হয়েছে।

তিনি আরও বলেন, ফুলকপি উৎপাদনে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। শুধু জৈবসার ও কেঁচো সার ব্যবহার করা হয়েছে। তাই খরচ হয়েছে অনেক কম, লাভ হয়েছে বেশি। ভবিষ্যতে এক একর জমিতে চাষাবাদ করবেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল হাসান মেডিভয়েসকে জানান, রঙিন ফুলকপিটি বারহাট্টায় এবারেই প্রথম চাষ হয়েছে। প্রথবারেই কৃষক ‘বাবু সন্তোষ বিশ্বাস’ বেশ সাফল্য অর্জন করেছেন। এ সবজি চাষে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। সাধারণ ফুলকপির তুলনায় পাঁচ থেকে সাত দিন আগে ঘরে উঠে। উৎপাদন ব্যয় আন্যান্য ফসলের তুলনায় অনেক কম।

এ কৃষি কর্মকর্তা আরও জানান, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এ রঙিন ফুলকপির মধ্যে ঔষধি গুণাগুণ রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ রয়েছে। ফুলকপিটি বেশ পুষ্টিসমৃদ্ধের পাশাপাশি বিভিন্ন ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করবে বলে জানান তিনি।

বাজার চাহিদা সম্পর্কে তিনি বলেন, দেখতে আকর্ষণীয় হওয়ায় বাজারে এ ফুলকপির দাম সাধারণ ফুলকপির তুলনায় প্রায় দিগুণ। চাহিদাও ব্যাপক। আগামী মৌসুমে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য কৃষকদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক