০৯ এপ্রিল, ২০২২ ১২:০৯ পিএম

চাকরিতে স্থায়ী হলেন ১৮০ চিকিৎসক

চাকরিতে স্থায়ী হলেন ১৮০ চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ১৮০ চিকিৎসককে চাকরিতে স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃস্পতিবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নোক্ত ১৮০ জন কর্মকর্তার চাকরি বিসিএস নিয়োগ বিধি ১৯৮১ এর বিধি ৭ (১) ও ৭ (২) এবং ৮ (এইচ) অনুসারে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ থেকে স্থায়ী করা হলো’।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, বিভিন্ন মেডিকেলের অধ্যক্ষ ও পরিচালক, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক