০৭ এপ্রিল, ২০২২ ০১:৪২ পিএম

এমবিবিএসের ভুয়া সনদ বিক্রির প্রধান হোতা গ্রেপ্তার

এমবিবিএসের ভুয়া সনদ বিক্রির প্রধান হোতা গ্রেপ্তার
ভুয়া এমবিবিএস সনদ বিক্রির প্রধান হোতা এম এন হক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএসের ভুয়া সনদ বিক্রির প্রধান হোতা এম এন হক গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৬ এপ্রিল) খিলক্ষেতের পিংক সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দীর্ঘদিন যাবৎ চক্রটি এমবিবিএস ডিগ্রি ও উচ্চতর ডিগ্রির ভুয়া সনদ বিক্রি করে আসছিল।

ডিবি সূত্রে জানা গেছে, সনদ বিক্রি চক্রটির প্রধান এম এন হক থাকেন বসুন্ধরা আবাসিক এলাকায়। প্রথমে পরিচয় গোপনের চেষ্টা করলেও পরে জানা যায় তিনিই সেই ব্যক্তি। তার বাসায় ৫ ব্যক্তির নামের সিল পওয়া গেছে। উপাচার্য, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক, সব সই করেন নিজেই। ঘরের মধ্যে বসেই দুটি প্রতিষ্ঠানের নামে সনদ বানান তিনি। এ কাজে তার সহযোগী ছেলে নুর আহমেদ।

তার প্রকৃত নাম মোহাম্মদ নুরুল হক। তবে নিজের পরিচয় দেন অধ্যাপক বারী ও অধ্যাপক গনী নামে। পদার্থ বিজ্ঞানে পড়াশোনা করলেও নামের আগে যুক্ত করেছেন এমিববিএস ডাক্তার।

ডিবি জানিয়েছে, গত ২০ বছর ধরে ১৪৫টি বিষয়ের সনদ বিক্রি করছে এই হক চক্র। তাদের এসব ভুয়া সনদে এরই মধ্যে ডাক্তার বনে গেছে ছয় হাজারের বেশি মানুষ। এ ছাড়া ভুয়া হাসপাতালের নামে দিয়েছে ইন্টার্নশিপের ভুয়া সনদ। অবশেষে এই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন ভুয়া চিকিৎসককেও।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, এম এন হকের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে আগেরও ১০টি মামলা ছিল বিএমডিসির। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক