০৭ এপ্রিল, ২০২২ ১২:১১ পিএম

স্বামীর সঙ্গে কলহের জেরে নার্সের আত্মহত্যা: পুলিশ

স্বামীর সঙ্গে কলহের জেরে নার্সের আত্মহত্যা: পুলিশ
সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সিনিয়র স্টাফ নার্স কবরী রানী সরকার। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর লালবাগে স্বামীর সঙ্গে কলহের জেরে নিজ বাসায় আত্মহত্যা করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সিনিয়র স্টাফ নার্স কবরী রানী সরকার (৩২)।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) লালবাগ থানার ওসি এম এম মোর্শেদ মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৬ এপ্রিল) বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। 

পারিবারিক সূত্রে জানা যায়, কবরী রানী সরকার দুই সন্তানকে নিয়ে আজিমপুর দক্ষিণ কলোনির ৩০/বি বাসায় ভাড়া থাকতেন। এক বছর আগে ডা. রুপম চৌধুরী নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর তারা বিয়ে করেন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানায় তার পরিবার। রুপম চৌধুরী প্রথমে ডাক্তার পরিচয় দিলেও পরে জানা যায় সেটি ভুয়া। সে প্রতারণা করে বিভিন্ন সময়ে কবরী রানী থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। টাকা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। তার স্বামী তাকে হত্যা করেছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। 

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ মেডিভয়েসকে জানান, কবরী রানীর সরকারের একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় সে প্রথম স্বামীকে তালাক দিয়ে রুপম চৌধুরীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলতে থাকে। এক পর্যায়ে সে জেদের বশবর্তী হয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যার দুই থেকে আড়াই ঘণ্টা পরে দ্বিতীয় স্বামী বাসায় এসেছেন। তাদের সন্তানরাও বলছে, সে আত্মহত্যা করেছে। 

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল বলেন, প্রাথমিকভাবে তার গলায় ফাঁস দেওয়ার দাগ পাওয়া গেছে। তাতে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, তার বর্তমান স্বামী রূপম তাকে হত্যা করে ফাঁসির দিয়ে ঝুলিয়ে রেখেছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা করতে থানায় আসেনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক