০৪ এপ্রিল, ২০২২ ০৬:০২ পিএম

বিএসএমএমইউর দুই বিভাগে ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদনের আহ্বান

বিএসএমএমইউর দুই বিভাগে ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে আবেদনের আহ্বান
সোমবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি এবং জেনারেল সার্জারি বিভাগের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে যোগ্য চিকিৎসকদের আবেদনের আহ্বান করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধীনে হেড-নেক সার্জারি ডিভিশন/অটোলজি ডিভিশন এবং জেনারেল সার্জারি বিভাগের অধীনে সার্জিক্যাল অনকোলজি ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই ২০২২ থেকে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম’ এর জন্য নিম্নে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’

আবেদনের যোগ্যতা:

১. অটোল্যারিংগোলজি ও জেনারেল সার্জারি বিষয়ে এমএস বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রি। (জেনারেল সার্জারি এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে সমমানের ডিগ্রিধারীগণ আবেদন করিতে পারবেন)।

২. বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০ জুন ২০২২ তারিখের মধ্যে)।

৩. সরকারি-বেসরকারি সব প্রার্থী আবেদন করতে পারবে।

শর্তাবলি:

১. কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদেরকে সার্বক্ষণিকভাবে হেড-নেক-সার্জারি, অটোলজি ও সার্জিক্যাল অনকোলজি ডিভিশনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

২. কোর্স ফি দশ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।

৩. কোর্স শুরুর সময় হেড-নেক-সার্জারি, অটোলজি ও সার্জিক্যাল অনকোলজি ডিভিশনের অ্যাকাউন্টে দশ হাজার টাকা জমা দিতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময়

১. ফরম ফি বাবদ ২০০ টাকা প্রদান করে ৫ এপ্রিল থেকে অফিস চলাকালীন সময়ে ফরম সংগ্রহ করা যাবে (রুম নং-৭০৬, ব্লক-সি, সাততলা)। 

২. আবেদনপত্র জমার শেষ সময় ৩০ এপ্রিল ২০২২।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক