ডা. ওয়ালিউল ইসলাম মারা গেছেন
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী ডা. ওয়ালিউল ইসলাম (জগলু) মারা গেছেন। আজ সোমবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর কমফোর্ট নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
ডা. ওয়ালিউল ইসলামের জানাজা গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে নরিনা ইউনিয়নের বাঁচামারা এলাকায় আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
তাঁর সহপাঠী ডা. আবু আলী রাসেল মেডিভয়েসকে জানিয়েছেন, ডা. ওয়ালিউল ইসলাম দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন। এ কারণে ২০১৮ সালের ডিসেম্বর মাসে তিনি স্ট্রোক করে দীর্ঘদিন শয্যাশায়ী থাকেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে তাঁর চোখ এবং কিডনি আক্রান্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বর মাসে তিনি দ্বিতীয়বারের মতো স্ট্রোক করেন। ফলে তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন এবং তার ডান হাত অবশ হয়ে যায়। এক পর্যায়ে তার দুটি কিডনিই নষ্ট হয়ে যায়।
ডা. ওয়ালিউল ইসলামের জন্ম ১৯৭১ সালে। তার বাবা আব্দুল জলিল একজন সরকারি কর্মকর্তা এবং মা রহিমা খাতুন বেগম একজন গৃহিণী ছিলেন। পাঁচ ভাই এবং দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।
মো. ওয়ালিউল ইসলাম ১৯৮৯ সালে সিরাজগঞ্জের শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯১ সালে রাজধানীর বিজ্ঞান কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন।
এরপর ১৯৯১ সালে রংপুর মেডিকেল কলেজে (আরপিএমসি) এমবিবিএস কোর্সে ভর্তি হন। তিনি ছিলেন আরপিএমসির ২১তম ব্যাচের শিক্ষার্থী।
তুখোড় মেধাবী ওয়ালিউল ইসলাম ৫ম ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন।
পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
ডা. ওয়ালিউল ইসলাম ২০১১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার পদে যোগদান করেন।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬