০১ এপ্রিল, ২০২২ ০৩:৪৬ পিএম

করোনায় মারা গেলেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ 

করোনায় মারা গেলেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ 
গোলাম কুদ্দুছ জানান, গত বছরের ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বরেণ্য আবৃত্তিশিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। 

গোলাম কুদ্দুছ জানান, গত বছরের ডিসেম্বর থেকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তার শরীরের উন্নতি ঘটেনি। অবশেষে আজ চলেই গেলেন।

এর আগে, গত ২ ডিসেম্বর থেকে করোনা শনাক্ত হয় তাঁর। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
 
হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন তিনি। আশির দশকের মাঝামাঝি থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক