১৮ মার্চ, ২০২২ ০৩:১২ পিএম

সোহরাওয়ার্দী হাসপাতালকে ৮৫০ হতে ১৩৫০ শয্যায় উন্নীতকরণের নির্দেশ

সোহরাওয়ার্দী হাসপাতালকে ৮৫০ হতে ১৩৫০ শয্যায় উন্নীতকরণের নির্দেশ
বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনার-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে ৮৫০ শয্যা হতে ১৩৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনার-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্তে স্বারকের প্রেক্ষিতে অর্থ বিভাগের গত ০৭-০৩-২০২২ তারিখের ০৭.১৫৬.০১৫.৪৫.০০.০২.২০১৭ (অংশ-১)-২৫৮ সংখ্যক স্বারকে সম্মতির পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত সকল বিধিবিধান, অনুষ্ঠানিকতা ও নিয়মকানুন অবশ্যই পালন সাপেক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে ৮৫০ শয্যা হতে ১৩৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।’

আদেশের অনুলিপি সদয় অবগতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক,পরিচালক, মন্ত্রীর একান্ত সচিব, সিনিয়র সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেরণ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক