জাতীয় শিশু দিবস: বিএসএমএমইউতে ১০০ আলোকচিত্র প্রর্দশনী
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী সংক্রান্ত ১০০ আলোকচিত্র প্রর্দশনী ও শিশুদের ফটোগ্যালারীর উদ্বোধন করা হয়।
আজ বুধবার (১৬ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বটতলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ ছাড়া সকাল ১০টায় শহীদ ডা. মিল্টন হলে শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসএমএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল।
প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল হাসান বাদল বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে ও দেশের মাটিকে মায়ের মতো ভালোবাসতে হবে। সেন্টার অব এক্সিলেন্স হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশে উচ্চতর মেডিকেল শিক্ষার প্রসারসহ চিকিৎসাসেবা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যেকোনো ধরণের সহায়তার প্রয়োজন হলে তা নিশ্চিত করা হবে।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না এবং বর্তমানে কেউ আজকের অবস্থানে থাকতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শিশু বান্ধব বঙ্গবন্ধু শিশুদেরকে অত্যন্ত স্নেহ করতেন ও ভালোবাসতেন। শিশুরা সৎ ও সুন্দর। আমাদেরকেও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সততার সাথে সৎ ও সুন্দর জীবনযাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলাদেশ।
এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রা-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, প্রা-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রা-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল ডিনবৃন্দ, চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।