০৮ মার্চ, ২০২২ ০৬:২৪ পিএম

সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল

সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল
আজ মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজনে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেইসাথে আগামী তিনদিনের মধ্যে আবেদন নিষ্পত্তির জন্য স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার।

তিনি বলেন, জামালপুরের তুলসিপুর কলেজ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন সুফিয়া খাতুন হাসি। তিনি গত ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরে সংক্ষিপ্ত সিলেবাসে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য একটি আবেদন দেন।

ওই আবেদনে সুফিয়া বলেন, যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, তাই আমাদের জন্য মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এইচএসসি বোর্ড পরীক্ষার সঙ্গে সমন্বয় রেখে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার ঘোষণা দিয়ে আমার মতো সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসা বিজ্ঞানে শিক্ষাগ্রহণ শেষে দেশ ও জনগণের সেবা প্রদানের সুযোগ দিয়ে বাধিত করবেন।

এরপর তার অভিভাবক শাখাওয়াত হোসেন হাইকোর্টে রিট করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন বিভূতি তরফদার।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করতে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, শিক্ষাসচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি ও রেজিস্ট্রারকে এ নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক