০৮ মার্চ, ২০২২ ০৩:২০ পিএম

বিএসএমএমইউ‌তে ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু 

বিএসএমএমইউ‌তে ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু 
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ফরেনসিক মেডিসিন বিভাগ চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ে এখন থেকে ময়নাতদন্ত হবে। ছবি : সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পুরাতন বেতার ভবনে ফরেনসিক মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানের নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মধ্যে ফরেনসিক মেডিসিন বিভাগ অন্যতম। 

আজ মঙ্গলবার (৮ মার্চ) পুরাতন বেতার ভবনের ফরেনসিক মেডিসিন প্রথমব্যাচের রেসিডেন্টদের নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিএসএমএমইউ ভিসি বলেন, ফরেনসিক মেডিসিন বিভাগ চালু হওয়ায় দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হলো। বিশ্ববিদ্যালয়ে এখন থেকে ময়নাতদন্ত হবে। ফরেনসিক মেডিসিন বিষয়ে উচ্চতর শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এই বিভাগটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

তিনি বলেন, ফরেনসিক মেডিসিন বিষয়ের বিশেষজ্ঞ তৈরি এবং দেশব্যাপী এই বিষয়ে চিকিৎসা শিক্ষার প্রসারে যা যা করণীয় সেক্ষেত্রে সব ধরণের সহায়তা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মো. শাহ আলম, ইউজিসির সম্মানিত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, জেষ্ঠ্য শিক্ষক অধ্যাপক ডা. এম মুজাহেরুল হক, অধ্যাপক ডা. শামসুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত