সৌদিতে বিধিনিষেধ প্রত্যাহার, ওমরায় দুই ডোজ টিকার শর্ত বহাল
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে ঘোষিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে শনিবার (৫ মার্চ) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বিষয়টি নিশ্চিত করেছে।
এর ফলে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীসহ সব মসজিদে এখন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়ার বাধ্যবাধকতা দূর হলো। অনুমতির প্রয়োজন নেই মক্কায় মসজিদুল হারামে নামাজ আদায়ে।
তবে মসজিদ, অফিস-আদালতে মাস্ক পরার শর্ত বহাল রয়েছে। একই সঙ্গে ওমরাহ এবং মদিনা মনোয়ারায় রাসুলের (সা.) রওজা জিয়ারতের জন্য লাগবে অনুমতি।
বহির্বিশ্ব থেকে সৌদি আরবে আসার পূর্বে পিসিআর টেস্টের কোনো প্রয়োজন নেই। তবে বাংলাদেশ থেকে যাওয়া এবং আসার সময় পিসিআর টেস্ট এখনো প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবে যেকোন প্রকার ভিজিট ভিসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক, যেন করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়।
এখন থেকে করোনাভাইরাসের তিনটি ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীদের সৌদি আরবে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
ইতোপূর্বে আফ্রিকার যেসব দেশ হতে সরাসরি আকাশ পথে আসা-যাওয়া বন্ধ ছিল সেসব দেশ হতে যাতায়াত উন্মুক্ত করা হয়েছে। তবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিমের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনো বাতিল করা হয়নি। বহাল রয়েছে কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ কিংবা ওমরাহ পালনে বিশেষায়িত অ্যাপস ইমিউন হওয়ার শর্ত।
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া