০৫ মার্চ, ২০২২ ১১:০৭ এএম

দেশে নতুন মেডিকেলের প্রয়োজন নেই: সাবেক স্বাস্থ্যমন্ত্রী 

দেশে নতুন মেডিকেলের প্রয়োজন নেই: সাবেক স্বাস্থ্যমন্ত্রী 
অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক বলেন, ‘দেশে ডাক্তারদের সংখ্যা বেশি হলে তখন নার্সের কাজ ডাক্তারদের করতে হবে। যা স্বাস্থ্য ব্যবস্থার জন্য খুবই মারাত্মক ক্ষতি হতে পারে।’

মেডিভয়েস রিপোর্ট: দেশে নতুন করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ডক্টর’স ফোরাম (বিডিএফ) আয়োজিত প্রথম সামিটে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হলে মেডিকেল কলেজের সংখ্যা না বাড়িয়ে মানসম্মত চিকিৎসক তৈরি করতে হবে। অন্যথায় চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবে। একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স ও পাঁচজন টেকনোলোজিস্টের অনুপাত বাস্তবায়ন করতে হবে।’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ডাক্তারদের সংখ্যা বেশি হলে তখন নার্সের কাজ ডাক্তারদের করতে হবে, যা স্বাস্থ্য ব্যবস্থার জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।’

বেশি চিকিৎসক তৈরি না করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘বেশি চিকিৎসক হলে তাদেরকে নার্সের চাকরি করতে হবে, ঝাড়ুদারের চাকরি করতে হবে। আমাদের সক্ষমতা আছে, তবে বিনিয়োগ বাড়াতে হবে।’

স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আন্তঃক্যাডার বৈষম্য রোধ করতে হলে ডাক্তারদের জন্য আলাদা ক্যাডার ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এ সমস্যা সমাধানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আমলাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক