০২ মার্চ, ২০২২ ০৭:৩৫ পিএম

দেশে করোনা সংক্রমণ স্বাভাবিক পরিস্থিতির কাছাকাছি: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনা সংক্রমণ স্বাভাবিক পরিস্থিতির কাছাকাছি: স্বাস্থ্য অধিদপ্তর
পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ধরে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৯৯ জন। আগের দিন ৮৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৪ জনের। শনাক্তের এ হার এবং মৃত্যুর সংখ্যা গত কয়েকদিন নিম্নগামী। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক মো. নাজমুল ইসলাম বলেন, দেশে করোনা পরিস্থতি স্বাভাবিক পর্যায়ের কাছাকাছি। আজ বুধবার (২মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে তিনি এসব কথা বলেন।

ডব্লিউএইচও’র নিয়ম অনুযায়ী টানা দুই সপ্তাহ দৈনিক শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে বলা যায়। ফলে ভাইরাসটির চলমান নিম্নগামী পরিস্থিতিতে বলা যায়, স্বাভাবিকের পথে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ২২ শতাংশ। গতকাল মঙ্গলবার (১ মার্চ) শনাক্তের হার ছিলো তিন দশমিক ৩৫ শতাংশ। গত সোমবার (২৮ ফ্রেব্রুয়ারি) শনাক্তের হার তিন দশমিক ৬৫ শতাংশ। গত রোববার (২৭ ফেব্রুয়ারি) শনাক্তের হার ছিলো চার দশমিক এক শতাংশ। এভাবে দেশে নতুন করোনা রোগী এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দিন দিন কমছে। 

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, রাজধানীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা পাঁচ হাজার ১২১ টি। এতে খালি আছে চার হাজার ৫৯৭টি। প্রায় সব শয্যাই খালি। এসময় পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ধরে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানান তিনি ।

তিনি বলেন, এ পর্যন্ত ১২ কোটি ৪৭ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৮ কোটি ৪৮ লাখ মানুষ। আর তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছেন ৩৮ লাখের বেশি মানুষ। ১৮ লাখ ভাসমান মানুষ এ পর্যন্ত টিকা পেয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক