বিএসএমএমইউ’র ২৫ চিকিৎসককে গবেষণা মঞ্জুরি প্রদান
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২৫ চিকিৎসককে গবেষণা মঞ্জুরি প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ’র পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মানুষের কল্যাণে মানসম্মত গবেষণা করুন, এক্ষেত্রে অর্থের সমস্যা হবে না।
তিনি বলেন, রোগ প্রতিরোধ ও রোগ নিরাময়ে ভূমিকা রাখে এমন গবেষণায় নজর দিন। গবেষণার মাধ্যমে নিত্যনতুন উদ্ভাবনকে রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে।
এ সময় প্রো- ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা.মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, উপ-রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
-
১৩ ডিসেম্বর, ২০২০
-
২৮ নভেম্বর, ২০২০