৩৯ এর প্রথম পর্যায়ের চিকিৎসকদের উপজেলায় চাকরির মেয়াদও ১ বছর প্রমার্জন
মেডিভয়েস রিপোর্ট: ৩৯তম বিসিএসে নিয়োগের পর করোনা হাসপাতালে পদায়িতদের প্রেষণ মঞ্জুরের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের চিকিৎসকদের মতো প্রথম পর্যায়ের ক্ষেত্রেও উপজেলায় চাকরির মেয়াদ এক বছর (প্রমার্জন) কমিয়েছে সরকার।
রোবাবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সচিব (চিকিৎসা শিক্ষা-১ শাখা) মো. সাইফুল হাসান বাদল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘৩৯তম বিসিএসে (২য় পর্যায়) নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়িত চিকিৎসকগণের প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে সরকার উপজেলা পর্যায়ের চাকরিকাল ইতোমধ্যে এক বছর প্রমার্জন করেছে। ৩৯তম বিসিএসে (১ম পর্যায়) নিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণের অনেককে উপজেলা পর্যায়ে পদায়ন করে পরবর্তীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয়। বিধায় প্রেষণ মঞ্জুরের শর্ত হিসেবে উক্ত চিকিৎসকগণ উপজেলা পর্যায়ের চাকরিকাল পূর্ণ করতে পারেননি। ৩৯তম বিসিএস (১ম পর্যায়) এ নিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণকে উপজেলায় পদায়ন করে জনস্বার্থে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয়। বিধায় ৩৯তম বিসিএস (২য় পর্যায়) এর মতো ৩৯তম বিসিএস (১ম পর্যায়) এ নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়িত চিকিৎসকগণেরও প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে উপজেলা পর্যায়ের চাকরিকাল এক বছর প্রমার্জন করা হলো।'
এতে আরো বলা হয়, ‘কোভিড ডেডিকেটেড হাসপাতালে কোনো চিকিৎসকের কর্মকাল এক বছর না হলে তিনি কোভিড ডেডিকেটেড হাসপাতালের কর্মকাল অনুযায়ী প্রমার্জন প্রাপ্য হবেন।’
উল্লেখ্য যে, এ প্রমার্জন ভবিষ্যতে অনুরূপ ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহৃত হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আদেশের অনুলিপিটি সদয় অবগতি জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালযয়ের (স্বাস্থ্য সেবা বিভাগ) সিনিয়র সচিব, সকল মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর , স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি,বাংলাদেশ কলেজ অফ ফিজশিয়ানস্ এন্ড সার্জনের সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (চিকিৎসা শিক্ষা) যুগ্মসচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।