২২ ফেব্রুয়ারী, ২০২২ ০১:৩৬ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম বিভিন্ন দেশে প্রশংসিত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম বিভিন্ন দেশে প্রশংসিত: স্বাস্থ্যমন্ত্রী
 ২৬ তারিখের পর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের ওপর গুরুত্ব দেওয়া হবে। ছবি: সাখাওয়াত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা প্রশংসা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সেস (বিসিপিএসে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,দেশে এ পর্যন্ত সাড়ে ২৮ কোটি টিকা পেয়েছে। ২৬ ফেব্রুয়ারি এক কোটি টিকা দেওয়া পরিকল্পনা রয়েছে। মানুষ নিতে চাইলে এক কোটি কেন, দেড় কোটি বা আরও বেশি টিকা দেওয়া হবে। ২৬ তারিখের পরও করোনার প্রথম ডোজ দেওয়া হবে।

তিনি বলেন, চলমান করোনা মহামারি নিয়ন্ত্রণে মোট জনসংখ্যার ৭০ শতাংশ জনগোষ্ঠীকে প্রথম ডোজের আওতায় আনতে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কর্যক্রম’। এই বিশেষ কার্যক্রমের মধ্যে দিয়ে দেশের সকলকে প্রথম ডোজ করোনা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এ দিন জনসাধারণের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত/ অনিবন্ধিত সকলেই প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে অতিরিক্ত অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে টিকা প্রদানের ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।

এ সময় তিনি বলেন, আপনার নিকটস্থ কেন্দ্র হতে টিকা গ্রহণ করুন এবং অন্যকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করুন। 

সবাইকে ভ্যাকসিন নেওয়া অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের দেশে করোনায় প্রতি দশ লাখে ১৭০ জন মারা গেছে। যারা ভ্যাকসিন নেয়নি, তারা বেশি মারা যাচ্ছে ও আক্রান্ত হচ্ছে।

তিনি আরও বলেন, ২৬ তারিখের পর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের ওপর গুরুত্ব দেওয়া হবে।

১২ বছরের বেশি বয়সী সবাই টিকা পাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেড় কোটি স্কুল শিক্ষার্থীকে এরই মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

১২ বছরের নিচের বয়সীদের টিকা নেওয়ার অনুমতি ডব্লিউএইচও দেয়নি বলেও জানান জাহিদ মালেক।

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পর্যাপ্ত টিকা দেওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, রাশিয়ার মতো সমান সংখ্যক টিকা প্রয়োগ করা হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সেস’র (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক