২১ ফেব্রুয়ারী, ২০২২ ০২:২৫ পিএম

ছুটির আবেদন: চিকিৎসককে কারণ দর্শানোর নোটিস

ছুটির আবেদন: চিকিৎসককে কারণ দর্শানোর নোটিস
গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিসে এ তথ্য জানা গেছে। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিদেশ ভ্রমণে ছুটির আবেদন করায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসানকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ নোটিসে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্যসেবা বিভাগের মানবসম্পদ-২ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ডা. নাসের আবুল হাসান, কোড-১২৫০১১, সহকারী রেজিস্ট্রার, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা মালদ্বীপের দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে আগামী ১৮.০২.২২ খ্রিস্টাব্দ অথবা ছুটি ভোগের তারিখ ৮ (আট) দিন বহিঃবাংলাদেশ অর্জিত ছুটির আবেদন করেছেন। বর্তমানে কোভিড -১৯ এর সংক্রমণ ও মৃত্যুসংখ্যা প্রতি দিন বৃদ্ধি পাচ্ছে। কোভিড পরবর্তী জটিলতা অনেক রোগী মারা যাচ্ছে। ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটে চাকরি করে দেশের এই সংকটময় মুহূর্তে মালদ্বীপে আনন্দ ভ্রমণের বিষয়টি হতাশাব্যঞ্জক এবং বিষয়টি আপনার দায়িত্বহীনতার পরিচয় বহন করে মর্মে প্রতীয়মান।’

‘এমতাবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ মোতাবেক কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো’, যোগ করা হয় নোটিসে।

অবগতি ও কার্যার্থে নোটিসটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক