২ মার্চ খুলছে প্রাথমিক বিদ্যালয়
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় আগামী ২ মার্চ প্রাথমিক বিদ্যালয় খুলতে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ রোববার (২০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমাগতভবে বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের ৩ ফেব্রুয়ারির ১৪৩ নং স্মারকের নির্দেশনা মোতাবেক ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে।
এরই ধারবাহিকতায় আগামী ১ মার্চ পর্যন্ত সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।
আগামী ২ মার্চ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা ও শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।