কর্নেল মালেক মেডিকেল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তালহা, সম্পাদক তানভীর
মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। চার সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কর্নেল মালেক মেডিকেলের শিক্ষার্থী নিয়াজ আহমেদ তালহা, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ তানভীর আহমেদ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য নিম্নোক্ত আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।’
নতুন কমিটিতে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মো. মাহফুজুর রহমান শুভ চৌধুরী ও মো. রাহাত মাহমুদ।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে নিয়াজ আহমেদ তালহা মেডিভয়েসকে বলেন, ‘আমাদের এই মেডিকেল কলেজটি নতুন ও প্রতিষ্ঠাতা কমিটি এটি। এখানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবো এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো।’