সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ডা. সামিনার মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেসথেশিয়া বিভাগের চিকিৎসক সামিনা আক্তার মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. সামিনা ছিলেন ওই মেডিকেলের ৫ম ব্যাচের শিক্ষার্থী।
আজ বাদ জোহর মেহেদিবাদ সিডিএ জামে মসজিদে তাঁর প্রথম জানাজা হবে। পরে ফেনীর মজলিশপুরে বাবার বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি রাতে রিকশায় করে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকায় নিজ বাসায় ফিরছিলেন ডা. সামিনা। রাত ৯টার দিকে কাজির দেউড়ি এলাকায় পৌঁছলে তাঁকে বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয় সিএনজিচালিত একটি অটোরিকশা। এতে গুরুতর আহত হন তিনি।
এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করান। এর পর থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬