১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:৪৬ পিএম

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ বেডের দাবিতে মানববন্ধন

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ বেডের দাবিতে মানববন্ধন
যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ বেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরের ১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালে যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হলেও দীর্ঘ ১০ বছরেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়নি। এ অবস্থায় মেডিকেল শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বৃহত্তর যশোর অঞ্চলের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে অবিলম্বে যশোরবাসীর প্রাণের দাবি যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ৫০০ বাস্তবায়ন করা হোক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক