১৫ ফেব্রুয়ারী, ২০২২ ০৪:১২ পিএম

‘একদিনে এক কোটি’ টিকাদান কর্মসূচি ২৬ ফেব্রুয়ারি

‘একদিনে এক কোটি’ টিকাদান কর্মসূচি ২৬ ফেব্রুয়ারি
অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের ‘একদিনে এক কোটি’ টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক খুরশীদ আলম বলেন, ‘সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাদের মধ্যে যারা মারা গিয়েছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। আমরা দেখেছি, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার কম। পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যাও কম। এই অবস্থায় আমরা আহ্বান করছি দ্রুততম সময়ে সবাই টিকা নিন। এর মাধ্যমে নিজে সুরক্ষিত থাকুন ও দেশকে সুরক্ষিত রাখুন।’

তিনি আরও বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী একটি ক্যাম্পেইন করতে যাচ্ছি, সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়ার। সেক্ষেত্রে যারা এখনো টিকা নেয়নি, আমরা তাদের সবাইকে আহ্বান করি, আপনারা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিয়ে নিন। এর মাধ্যমেই আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক