বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২২,১৭,৩৮৪
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৮ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৭ লাখ ৫২ হাজার ৫০৫ জনে পৌঁছেছে। একদিনে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯৯৬ জনে। একদিনে সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৩৩ হাজার ৩২৪ জন। এ ছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩১ কোটি ২৮ লাখ ৯৫ হাজার ৩০৬ জন।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা ফ্রান্সে একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৪ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ১৭০ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ছয় লাখ দুই হাজার ৯৩২ জন এবং মারা গেছেন এক লাখ ৩২ হাজার ৩৭৭ জন।
এদিকে মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ২২ জন এবং মারা গেছেন এক হাজার ৫১ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৭৬ লাখ ২৩ হাজার ৬২৪ জন এবং মারা গেছেন ৯ লাখ ২৫ হাজার ৬৫১ জন।
একই সময়ে আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৪ হাজার ২৪০ জন এবং মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মারা গেছেন ৮০০ জন। এই নিয়ে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দুই কোটি ৬৪ লাখ ৭৩ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ছয় লাখ ৩১ হাজার ৮৬৯ জন।
একই সময়ে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৭ হাজার ২৮২ জন এবং মারা গেছেন ৭১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ২৬ লাখ ৩০ হাজার ৪৭ জন এবং মারা গেছেন তিন লাখ ৩৪ হাজার ৭৫৩ জন।
একই সময়ে যুক্তরাজ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২৫৯ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৭ লাখ ৪৯ হাজার ৯৯৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ২৪৩ জন।
এ ছাড়া একই সময়ে জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৬ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ৯৮ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৯ লাখ ৪৫ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন এক লাখ ১৯ হাজার ৩৩২ জন।
অন্যদিকে, আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ২১ লাখ ৮৪ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন পাঁচ লাখ দুই হাজার আটজন।