রক্তের জন্য রাত জাগা ডা. পার্থের চিকিৎসায় সাহায্যের আবেদন
ডা. পার্থ, ২৭ তম ব্যাচ (বিডিএস), রাজশাহী মেডিকেল কলেজ। আর দশটা মানুষ যেমন স্বপ্ন নিয়ে বড় হয়, আমাদের পার্থও সেভাবেই বড় হচ্ছিলো। স্বপ্ন নিয়ে বেঁচে ছিলো। জীবন ছিল সুন্দর। নিষ্কন্টক ও নির্ভেজাল। বাবা-মার সাথে নিজের স্বপ্নগুলো ভাগাভাগি করে মনের ভেতর চিকিৎসক হবার যে সাধ তাই পূরণের পথে চলছিলও। সন্ধানীর হয়ে কত অসহায় মানুষের জন্য রক্ত সংগ্রহ করে দিয়েছে, পার্থ তা হয়তো সৃষ্টিকর্তাই সবচেয়ে ভাল জানেন।
কত রাত জাগা হয়েছে একটা ব্যাগ রক্তের জন্য। সেই হিসাব আমাদের কাছে না থাকুক সৃষ্টিকর্তার কাছে ঠিকই থেকে যাবে। পরম করুণাময় আমাদের পার্থকে উত্তম প্রতিদান দান করুন, সেই প্রার্থনাই থাকলো।
গত ৯ ডিসেম্বর ২০২১ তারিখে পার্থর বি-সেল প্রিকারসার অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (বিসিপি-অল) ধরা পড়ে। ডব্লিউবিসি অ্যাকাউন্ট ১৯৩০০০, এইচবি: ৩.৬৯, ব্লাস্ট সেল: ৮০ ভাগ ছিল। এরপর ১১ তারিখে জরুরী ভিত্তিতে পার্থকে এভারকেয়ার হাসপাতালে ডা. আবু জাফর মুহাম্মদ সালেহ স্যারের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়। পার্থর পেসেন্ট আইডি: ১০২০৫২৯ হাসপাতালে প্রায় চার সপ্তাহ ধরে ভর্তি রেখে কেমোথেরাপি (বিএফএম ২০০৯) চলেছে (এইডাকশন পেজ-১)। এর মধ্যে পার্থর ক্যারিওটাইপিং, এমআরডি মনিটরিং বি এএল, হিস্টোপ্যাথলজি এবং পুনরায় বোন ম্যারো অ্যাসপিরেশন পরীক্ষা করানো হয়।
বর্তমানে ডে কেয়ার বেসিসে পার্থকে কেমোথেরাপি (পেজ-২) দেওয়া হচ্ছে। এখন প্রতি কেমোথেরাপি বাবদ প্রায় ৩৫-৪০ হাজার টাকা খরচ হচ্ছে। ইতোমধ্যে পার্থর খরচ বাবদ তার পরিবারের প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, পার্থর চিকিৎসা বাবদ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের আগ পর্যন্ত নূন্যতম প্রায় ৪০ লক্ষ টাকা প্রয়োজন হবে।
পার্থ আমাদের একটা ফুলের কলি। ফুল ফোঁটার আগে যেন কলি ঝরে না পড়ে, সেজন্য আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাবো। যে কাজ একার জন্য অনেক বড় বোঝা, তা অনেকে মিলে করলে হয়তো অনেকটা সহজ হয়ে যায়। পার্থ আমাদের ভাই। তার জন্য আপনাদের নিকট হাত পাততে আমরা একটুও দ্বিধা বোধ করবো না। পার্থর বাবা-মা পার্থকে যেমন ভালোবাসেন আমরাও পার্থকে ভালোবাসি। আমরা তাকে আবারো গান গেতে দেখতে চাই। হাসিখুশি মুখটায় যে মলিনতার ছাপ লেগেছে, তা মুছে যাক। পার্থ আমাদের ছিল, পার্থ যেন আমাদেরই থাকে। এই পৃথিবীর ক্ষুদ্রাতিক্ষুদ্র মানব পার্থ একদিন মহীরুহ হয়ে উঠুক, তার স্বকীয়তায় সেই কামনা থাকলো। ভালোবাসার চেয়ে বড় শক্তি আর নেই।
★★ পার্থর জন্য সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ:
01878094397 - পার্থ
01717722825 - মামা
01912158546 - বাবা
রকেট :
01753-125455 - পার্থ
01717722825 - মামা
01717246064 - মা
নগদ :
01878094397 - পার্থ
একাউন্ট নামঃ Joyonty Rani shan ( জয়ন্তি রানি সেন - মা)
একাউন্ট নংঃ 0170301422811
IFIC (আইএফআইসি ) ব্যাংক, সাহেব বাজার শাখা, রাজশাহী।
একাউন্ট নামঃ জিতেন্দ্রনাথ সেন গুপ্ত (বাবা)
একাউন্ট নংঃ 34171031
সোনালী ব্যাংক লিমিটেড, মান্দা শাখা, নওগাঁ।