বিশ্বে করোনায় একদিনে ৯ হাজার প্রাণহানি, শনাক্ত সাড়ে ৩৫ লাখ
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৫ লাখ ৯৩ হাজার ২৫৬ জনে পৌঁছেছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৫১ হাজার ৮৫৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ৭২৬ জনে। এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২৭ কোটি ৬৩ লাখ ১৫৫ হাজার ৫৬৫ জন।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৯২ হাজার ৩২০ জন। একই সময়ে মারা গেছেন দুই হাজার সাতশ’ জন। এই ভাইরাসটিতে দেশটিতে এখন পর্যন্ত সাত কোটি পাঁচ লাখ ৪৪ হাজার ৮৬২ জন আক্রান্ত এবং মারা গেছেন আট লাখ ৮৩ হাজার ৯০৩ জন।
একই সময়ে যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সে আক্রান্ত হয়েছেন চার লাখ ২৫ হাজার ১৮৩ জন এবং মারা গেছেন ২৪৫ জন। এ নিয়ে দেশটিতে এক লাখ ২৮ হাজার ১১৪ জনের মৃত্যু ও এক কোটি ৫৬ লাখ ৬৪৭ জন আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন ৯৮ লাখ ৪৪ হাজার ৯৩১ জন।
একই সময়ে আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৪ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ৭০৩ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু চার লাখ ৮৮ হাজার ৪২২ জনের এবং আক্রান্ত হয়েছেন তিন কোটি ৮৫ লাখ ৬৩ হাজার ৬৩২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৮২৩ জন।
এদিকে মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একই সময়ে মারা গেছেন ৩২৪ জন এবং আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৬০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৯২১ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ২২ হাজার ২৫১ জনের।
এরপরই যুক্তরাজ্য একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ সাত হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ৩৩০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৫৬ লাখ ১৩ হাজার ২৮৩ জন আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ২০২ জন।
রাশিয়ায় একদিনে করোনায় ৬৮৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৬০ জনে পৌঁছেছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৯ লাখ ৩৮ হাজার ২৬১ জন করোনায় আক্রান্ত এবং ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৯ লাখ ৫০ হাজার ৩৩৩ জন।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় মেক্সিকোতে ২৭৮ জন, বেলজিয়ামে ৩৩, থাইল্যান্ডে ১৩, অস্ট্রেলিয়ায় ৮০, জাপানে ১২, কাজাকিস্তানে ছয়জন, বলিভিয়ায় ৬৫, দক্ষিণ কোরিয়ায় ২১, হন্ডুরাসে চারজন, মঙ্গোলিয়া একজন, কিরগিজস্তানে একজন, সুরিনামে ছয়জন এবং গ্রেনাডা একজনের মৃত্যু হয়েছে।
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’