করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪৭
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১৩৬ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৪৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জন।
আজ শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণহারানো ছয়জনের মধ্যে চারজন পুরুষ এবং তিনজন নারী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৫৩টি পরীক্ষাগারে ২৩ হাজার ২১১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ১৮ লাখ ৩২ হাজার ১২০টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯৪ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৯ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৪ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ১৩৬ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৮৯ জন (৬৩ দশমিক ৯৪ ভাগ) ও নারী ১০ হাজার ১৪৭ জন (৩৬ দশমিক শূন্য ছয় ভাগ)।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪