০৪ জানুয়ারী, ২০২২ ০১:২৫ পিএম

রামেকে টানা চারদিন করোনায় মৃত্যু নেই

রামেকে টানা চারদিন করোনায় মৃত্যু নেই
একই সময় কোনো করোনা রোগীও শনাক্ত হয়নি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে টানা চার দিন কোনো মৃত্যু হয়নি। একই সময় কোনো করোনা রোগীও শনাক্ত হয়নি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন যখন চোখ রাঙাচ্ছে, তখন এ খবর অশ্যই রাজশাহীর জন্য অনেকটা স্বস্তির। তবে এতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, যে কোনো সময় আবারও সংক্রামণ বেড়ে যেতে পারে। এজন্য সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া সম্ভাব্য সবাইকে টিকা কভারেজের আওতায় আনতে হবে বলেও করোনা সংক্রমণ প্রশ্নে উল্লেখ করেন হাসপাতাল পরিচালক।

এদিকে রামেক হাসপাতালের দৈনন্দিন এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালে করোনা ইউনিট ১০৪টি বেডের বিপরীতে বর্তমানে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ছয়জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুজন রোগী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক