০৪ জানুয়ারী, ২০২২ ১১:০৩ এএম
উত্তরায় আগুনে একই পরিবারের ৩ জনের মৃত্যু
আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরায় একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৪টা ২০ মিনিটে চণ্ডালভোগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণ হয় ৫টা ৪০ মিনিটে।
মরদেহগুলো পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ঢামেকে শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা
‘এইচপিভি টিকা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ’

বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত