সেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিলেন তিন চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: সেচ্ছায় সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত তিন চিকিৎসক।
বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব মো. মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৩ মোতাবেক দাখিলকৃত সেচ্ছায় ইস্তফাপত্র গ্রহণপূর্বক উল্লিখিত শর্তে তাদের চাকরি হতে অব্যাহতি প্রদান করা হল।’
অব্যাহতি নেওয়া চিকিৎসকরা হলেন, কুড়িগ্রাম রাজিবপুরের মেডিকেল অফিসার ডা. সারজিয়া হোসেন মিথী, কক্সবাজার চকরিয়ার মেডিকেল অফিসার ডা. সিরাজুম মুনীরা, খলনা পাইকগাছার ডা. মো. সাইফুল ইসলাম,
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘সরকারের অন্য সংস্থাপনে যোগদানের ক্ষেত্রে তাঁদের চাকরিকাল ও বেত বিধি মোতাবেক হবে’
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।