২৮ ডিসেম্বর, ২০২১ ০৮:৪৩ পিএম

একদিনে ১০ লাখেরও বেশি করোনা টিকা দেওয়ার রেকর্ড 

একদিনে ১০ লাখেরও বেশি করোনা টিকা দেওয়ার রেকর্ড 
এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৫৩৪ জনকে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে সোমবার (২৭ ডিসেম্বর) ১০ লাখ ৩৫ হাজার ৪৫২ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

তথ্যে জানা যায়, শিক্ষার্থীসহ সোমবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ১ হাজার ১৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৩০০ জনকে। 

এছাড়া এখন পর্যন্ত ২৯ লাখ ৯৯ হাজার ৬৮০ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। তাছাড়া দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ২৩ হাজার ৩৫২ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৫৩৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক