স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন সচিব সাইফুল বাদল
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল হাসান বাদল। এর আগে তিনি বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ছিলেন।
সোমবার (২০ ডিসেম্বর) অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব হয়েছেন আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।
আর রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. হুমায়ুন কবীর রেলপথ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরীকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।