১৮ ডিসেম্বর, ২০২১ ১২:১২ পিএম

অমিক্রন: বুস্টার ডোজে ৮৫ ভাগ সুরক্ষা 

অমিক্রন: বুস্টার ডোজে ৮৫ ভাগ সুরক্ষা 
গবেষকরা জানিয়েছেন, বুস্টার ডোজ নেওয়ার পর কেউ অমিক্রনে সংক্রমিত হলেও তার গুরুতর অসুস্থতা বা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়।

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন থেকে টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ সুরক্ষা দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকেরা। করোনার অন্যান্য ধরনের তুলনায় অমিক্রনের বিরুদ্ধে বুস্টার ডোজ কিছুটা কম কার্যকর বলে জানিয়েছেন তারা। খবর বিবিসির।

গবেষকরা জানিয়েছেন, বুস্টার ডোজ নেওয়ার পর কেউ অমিক্রনে সংক্রমিত হলেও তার গুরুতর অসুস্থতা বা হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমে যায়।

যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ লন্ডনের একটি দল অমিক্রন নিয়ে পাওয়া সীমিত তথ্যের ওপর ভিত্তি করে এ গবেষণা চালিয়েছে। গবেষকেরা বলছেন, দ্রুত ছড়িয়েপড়া এই ভাইরাস সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা না গেলে বিশ্বে অনিশ্চয়তা বাড়বে।

অমিক্রন কতটা হালকা বা গুরুতর হতে পারে তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা।

সাধারণত টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ের কৌশল শেখাতে সাহায্য করে। কিন্তু দ্রুততম সময়ে ভয়ঙ্করভাবে বদলে যাওয়া অমিক্রনের বিরুদ্ধে বিদ্যমান টিকাগুলো উপযোগী করে তৈরি হয়নি, অর্থাৎ নতুন ধরনটি প্রতিরোধে এটি অতটা কার্যকর নয়।

এদিকে যুক্তরাজ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ৮ লাখ ৬১ হাজার ৩০৬ জনকে টিকার বুস্টার ডোজ অথবা তৃতীয় ডোজ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে অমিক্রনে এক দিনে রেকর্ড ৩ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকালের তুলনায় এই সংখ্যা ১ হাজার ৬৯১ জন বেশি। এ নিয়ে যুক্তরাজ্যে মোট ১৪ হাজার ৯০৯ জনের অমিক্রন শনাক্ত হলো।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমিক্রন
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও